জাতীয় সংসদ নির্বাচন হবে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ঐতিহাসিক নির্বাচন : জেলা প্রশাসক

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকার হাজীগঞ্জ উপজেলা প্রশাসন, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক বলেন, অতীতে কি হয়েছে তার পেছনে কান না পেতে প্রধান উপদেষ্টা ড. ইউনুস স্যার নতুন ভাবে বাংলাদেশের মধ্যে পরিবর্তনের পথ চলা শিখিয়েছেন। রাজনীতি হচ্ছে সমাজ পরিবর্তনের নীতি। কিন্তু তাই বলে আপনি একজন শিক্ষক হয়ে ক্লাস রেখে রাজনীতি করতে পারেন না। অতীতের মত চলতে পারে না। রাস্ট্র কাঠামো পরিবর্তন চায়।
আপনাদের সামনে ডিসি হিসাবে এসেছি নিজেকে জাহির করতে নয়, সেবক হিসাবে কাজ করতে এসেছি। হাজীগঞ্জ বাজারে কোন ভাবেই যেন হকার বসতে না পারে। নোংরা মানসিকতা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে।
জাতীয় সংসদ নির্বাচন হবে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ঐতিহাসিক নির্বাচন। কোন ভাবেই এ নির্বাচন পরিবেশকে নষ্ট করা যাবে না। ব্যানার পোস্টার দ্রুত সরিয়ে নেওয়ার আহবান। প্রশাসন আপনাদের সাথে আছে শুধু আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন। চমৎকার একটি নির্বাচন উপহার দিতে পারবো।
আপনাদের কাছ থেকে ভালো একট পরিবেশ প্রত্যাশা করছি। সে জন্য চাঁদপুর জেলার অন্যতম শহর হাজীগঞ্জকে সুন্দর ভাবে সাজাতে চাই। তার জন্য যানজট নিরলস প্রচেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ হকার উচ্ছেদ অভিযানে সহযোগিতা করতে হবে।
মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং, ময়লা আবর্জনাসহ সামাজিক নানা অবক্ষয় রোধে আপনাদের সহযোগিতা কামনা করছি। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নতুন বছরে নতুন একটি পরিবেশ আমরা উপহার দিতে চাই। রাস্তার পাশে কোন অবৈধ স্থাপনা রাখতে পারবে না। বালু পরিবহনে সতর্ক সংকেত। আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
হাজীগঞ্জ উপজেলা রির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বারসহ বিএনপি, জামায়াতে ইসলামী, শিক্ষক প্রতিনিধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Views: 0





















