প্রতিটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দৃষ্টি দিতে হবে : আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী

ফরিদগঞ্জ প্রতিনিধি : প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে আলাদাভাবে দৃষ্টি দিতে হবে সবাইকে। আধুনিক শিক্ষার দিকে ভাবি তো আর পাশাপাশি ধর্মীয় শিক্ষাকেও সমভাবে মূল্যায়ন করতে হবে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানের ও উন্নয়ন করতে হবে। গত রবিবার ১৬ নভেম্বর বিকেলে রূপসা আহম্মাদীয়া আলিম মাদ্রাসার গেইটের নির্মান কাজের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন,রুপসা আহম্মদী আলিম মাদ্রাসার দাতা সদস্য রূপসার জমিদার পরিবারের অন্যতম সদস্য আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাও মোহাম্মদ মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া। বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন খাঁন,রূপসা বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মশিউর রহমান মনা মাস্টার, আরবি প্রভাষক মাও মোহাম্মদ শরিফ হোসেন বিএনপি নেতা মিরাজ হোসেন।
১৭ নভেম্বর ২০২৫ খ্রি.
Views: 0





















