প্রাইভেট হাসপাতালের বিষয়ে কঠোর হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ডা. আহম্মদ তানভীর হাসান

মোহাম্মদ সাইফুল ইসলাম: হাজীগঞ্জ প্রেসক্লাব ২০২৫-২৬ ইং সেশনের কার্যকরি কমিটির সাথে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ তানভীর হাসান মতবিনিময় করেছেন। ডা. আহম্মদ তানভীর হাসান বলেন, বিভিন্ন সময় হাজীগঞ্জ বাজার কেন্দ্রীক প্রাইভেট হাসপাতালগুলোর বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। শীঘ্রই সতর্কতার জন্য চিঠি প্রেরণ করবো।

তিনি আরও বলেন, প্রাইভেট হাসপাতালের বিষয়ে কঠোর হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নেয়া হবে। ২১ অক্টোবর মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম।
হাজীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, মো. মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, গাজী মো. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, কার্যকরি সদস্য হাসান মাহমুদ, কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফ, সদস্য মনিরুজ্জামান বাবলু, সাইফুল ইসলাম সিফাত, জহিরুল ইসলাম জয় সহ অন্যান্য সদস্যবৃন্দ।
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
![]()





















