ফরিদগঞ্জকে মানুষ আমার হৃদয়ে থাকবে : ইউএনও সুলতানা রাজিয়া

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা রাজিয়াকে ফরিদগঞ্জ প্রেসক্লাব বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে। রোববার (১২ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় প্রেসক্লাবে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া।

বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া তার বক্তব্যে বলেন, ‘এই উপজেলায় যোগদানের পর থেকেই মানুষের খুব কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। আমি নিজেও ফরিদগঞ্জ কে নিজের উপজেলা ভেবেই কাজ করেছি । এখানের মানুষের সঙ্গে আত্মার বন্ধন তৈরি হয়েছে। সর্বোচ্চ পেশাদারি বজায় রেখে কাজ করতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত এ উপজেলার সাংবাদিক ভাইয়েরা সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে উপজেলায় অনেকগুলো ভাল কাজ করতে পেরেছি। আশা করছি আমার উত্তরসুরি এই ধারা অব্যাহত রাখবেন।
উল্লেখ্য সুলতানা রাজিয়া পরবর্তী পদায়ন এডিসি হিসেবে কুমিল্লা জেলায় যোগদান করবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক মহি উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আব্দুর সোবহান লিটন, সহ-সভাপতি মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, সাহিত্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ইকবাল, সহকারী অর্থ সম্পাদক রুহুল আমিন খাঁন স্বপন, প্রচার সম্পাদক আনিছুর রহমান, প্রকাশনা, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সদস্য শিমুল হাসান, এস এম মিজানুর রহমান, আব্দুল কাদের, ফখরুল পাঠান,শামীম হাছান,আমান উল্ল্যা খান ফারাবী, এফ এ মানিক প্রমুখ।
রোববার, ১২ অক্টোবর ২০২৫
![]()





















