মাহবুবুর রহমান শাহীন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য মনোনীত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের কৃতি সন্তান ক্রীড়া সংগঠক ও সমাজসেবক, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাচিত দু’বারের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

শনিবার ( ৩ এপ্রিল ‘২৫ইং) সকালে ঢাকাস্থ বাংলাদেশ ক্রীড়া পরিষদ কমপ্লেক্সের ২য় তলার হলরুমে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।

জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ রাজনৈতিক নেতা আমিনুল হকের সভাপতিিত্বে অনুষ্ঠিত উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার, বিএনপির স্হায়ী সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক মোঃ আঃ সালাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন সদ্য ঘোষিত মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে দেশের সকল জেলার ক্রীড়া সংগঠকদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনক্রমে ৪৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন নামক সংগঠনের আত্মপ্রকাশ হয়।

উল্লেখ্য উক্ত সংগঠনের চাঁদপুর জেলার একমাত্র প্রতিনিধি হিসেবে মাহবুবুর রহমান শাহীন সদস্য নির্বাচিত হন।

প্রকাশ :  সোমবার, ০৫ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন