শাহরাস্তিতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন।
সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং, সড়ক নিরাপত্তা, বাজার মনিটরিং ও আসন্ন উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “শাহরাস্তিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Views: 0





















