হাইমচর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন আর নেই

সজীব খান, চাঁদপুর: চাঁদপুর জেলার হাইমচর থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত পুলিশ পরিদর্শক জনাব মোঃ মহিউদ্দিন সুমন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”)

শুক্রবার ১১ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি কর্মরত থাকাকালীন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মহিউদ্দিন সুমন গত ১৫ মে “Acute Myeloid Leukaemia” আক্রান্ত হয়ে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি হন।

তিনি কুমিল্লা জেলার বরুড়া থানা বাসিন্দা। মৃত্যুকাল তিনি ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রী’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মহিউদ্দিন সুমনের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শোক, সমবেদনা ও শ্রদ্ধা জানানো হয়েছে।

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

 

Loading

শেয়ার করুন