হাজীগঞ্জের নওহাটা ফাযিল স্নাতক মাদ্রাসার শিক্ষার্থী রামিসা ৩ দিন নিখোঁজ: থানায় অভিযোগ

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিন ইউনিয়নের নওহাটা ফাযিল স্নাতক মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়। সে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাজনাখাল-চাঁদপুর গ্রামের মুন্সী বাড়ির ফারুক মুন্সীর মেয়ে।

তানজিলা আক্তার রামিসা নওহাটা ফাযিল স্নাতক মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার ৩ দিনেও উদ্ধার হয়নি। ২৭ অক্টোবর সোমবার ৭ টায় নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মাদ্রাসা পড়ুয়া এই শিক্ষার্থী।
ঘটনার দিন মাদ্রাসার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে তানজিলা আক্তার রামিছা আর বাড়ি ফিরে যায়নি। পরে মঙ্গলবার তার মা রুনা আক্তার হাজীগঞ্জ থানা নিখোঁজ ডায়েরী করেন। যার নিখোঁজ ডায়েরী নং১৫৪৫। কিন্তু নিখোঁজ ডায়েরী করার পর দায়িত্ব প্রাপ্ত উপ-পরিদর্শক নূর মোহাম্মদ।
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
![]()





















