হাজীগঞ্জে ইপসার গুণিজন সংবর্ধনা ও শিশু-কিশোর আনন্দ উৎসব: ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ সাইফুল ইসলাম: হাজীগঞ্জে ইপসার গুণিজন সংবর্ধনা ও শিশু-কিশোর আনন্দ উৎসব। ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় পর্যায়ে শীর্ষ বেসরকারী প্রতিষ্ঠান ইপসার ৪০ বছর পূর্তি, গুণিজন সংবধর্ণা ও শিশু-কিশোর আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৬ মে ) দিনভর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর ভুইয়া একাডেমি মাঠে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে এ গুণিজন সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

‘ইপসা সমৃদ্ধি কর্মসূচি’ অধীনে ইউনিয়নের প্রবীণ, যুবক যুবতী, কিশোর কিশোরী ও শিশুদের অংশগ্রহণ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর ইউনিয়নের কৃতিসন্তানের সংবর্ধনা সরূপ গুণিজন সম্মামনা প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণ করেন, সাংবাদিকতায় দৈনিক আমার দেশ পত্রিকার অর্থনৈতিক রিপোর্টার কাওসার আলম, সমাজসেবায় ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, ক্রীড়া ব্যক্তিত্বে আবুল বাসার মুন্সী, সাংস্কৃতিতে ইকবাল হোসেন, শ্রেষ্ঠ সন্তান ড. শফিকুর রহমান ও হুমায়ুন কবির, যুব সম্মাননা আল মামুন ফরাজী, নিলয় সাহা, শাখাওয়াত খন্দকার, মোস্তফা কামাল, শাহাদাৎ হাজী, ছালেহা বেগম, সাদিয়া, মালতি রানী, জান্নাত আক্তার ও আসমা আক্তার।

ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, বিশেষ অতিথি ইপসার পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মনজুর মোর্শেদ চৌধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, রামচন্দ্রপুর ভূইয়া একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ইপসার এরিয়া ম্যানেজার ও ফোকাল পার্সন সমৃদ্ধি কর্মসূচি রুবেল উদ্দীন, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য সানজিদা আক্তার ও জাবের হোসেন এবং ইপসার ধারণাপত্র পাঠ করেন, হাজীগঞ্জ শাখার সানজিদা ও শাহরাস্তি শাখার রুহুল আমিন। সমৃদ্ধি কর্মসূচির সহকারী সমন্বয়কারী কাবির ফয়সালের উপস্থাপনায় বক্তব্য শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন দূর-দূরান্ত থেকে স্টল সাজিয়ে বসেন কিশোর কিশোরী সহ অন্যান্যরা। মেলায় বাহারি রকমের পিঠা, শিশু-কিশোরদের পোশাক, প্রচন্ড গরমে শরবত ডাবের পানি, এস এম সির খাওয়ার স্যালাইন সরবরাহ। মেলায় বাহারি রকমের পোশাক সামগ্রিক। মধ্য ভোজের পূর্বে অতিথি বিন্দু মেলার স্টল গুলো ঘুরে দেখেন এবং আকর্ষণীয় দেশীয় পিঠা ক্রয় করেন।

শুক্রবার, ১৬ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন