হাজীগঞ্জে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০ টা হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়াতে সবার মনে আনন্দ।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত কিশোর কণ্ঠ ফাউন্ডেশন একটি জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দেশব্যাপী শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। চাঁদপুরে সফলভাবে সম্পন্ন এই মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন জেলার শিক্ষা উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করল।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আবু সাঈদ, কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা চেয়ারম্যান মো: ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান মো: হাসিবুল হাসান, উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মো: আবু জাফর সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান নেয়ামত উল্যাহ, জয়নাল আবেদীন, আবু তাহের, কেন্দ্র সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন আবদুস সালাম, সুলতান আহমেদ, শাকিল আহমেদ ও রাজু আহমেদ প্রমুখ।
চাঁদপুর জেলার ছয়টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ৪ হাজার ৮ শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করে। হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৭ শ’ শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা অংশ নেয়নি।
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
![]()





















