হাজীগঞ্জে বিএইচএএ এসোসিয়েশনের কর্মবিরতি

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জে সারাদেশের ন্যায়ে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ১৪ তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিয়জিত কর্মকর্তারা তাদের কর্ম বিরতি পালন করছে। ৬ অক্টোবর সোমবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাদের এ অবস্থান কর্মসৃচি পালন করতে দেখা যায়।

এসময় বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ মোহাম্মদ রুহুল ইসলাম, বিএইচএএ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইউসুফ আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াছমিন, সদস্য জসিম উদ্দিন, ইনচার্জ নাছিমা আক্তারসহ সকল স্বাস্থ্য পরিবার বৃন্দ এ কর্ম বিরতি পালন করছেন।
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
![]()




















