হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আবু মুছা ইয়াবা ও গাঁজাসহ আটক

মোহাম্মদ সাইফুল ইসলাম : হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৪’শ পিস ইয়াবা ও ৫’শ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ অক্টোবর সোমবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি রাজাপুর গ্রামের মো. গোলাম রসূলের ছেলে মো. আবু মুছা।

পুলিশ জানায়, মাদক কারবারি আবু মুছার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার, ২০ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Loading

শেয়ার করুন