হাজীগঞ্জে ৭ কিশোর গ্যাংসহ ১২ জন ইয়াবা ও দেশীয় অস্ত্র নিয়ে আটক

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৭ কিশোর গ্যাং সহ ১২ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার ১০ জুলাই সকালে চাঁদপুর আর্মি ক্যাম্পের প্রেস রিলিজের মাধ্যমে এ সংবাদ নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, বুধ বার দিবাগত রাতে হাজীগঞ্জ পৌর এলাকার টোড়াগড় হামিদিয়া জুট মিলে এলাকা থেকে চিহ্নিত কিশোর গ্যাং এর ৬ সদস্যকে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন কিশোর গ্যাং এর সদস্য রবিউল আহমেদ ২১, মাইনুদ্দিন খান ২৫, বিল্লাল কাজী ২৪, কাজী পলাশ ২০, হৃদয় হোসেন ২৩, শফিকুল ইসলাম ২২, কে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল তাদের আটক করে।

এসময় কিশোর গ্যাং দের সাথে থাকা অবৈধ অস্ত্র ১টি চাইনিজ কুড়াল, ৪ টি দেশীয় অস্ত্র চুরি ও আরো ৩ টি হাতে বানানো কামার দিয়ে তৈরি করা দেশীয় অস্ত্র আটক করা হয়। পরে তাদেরকে হাজীগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পরে পৃথক অভিযানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিত্যক্ত ভবন থেকে মাদক সেবনকালে আরও তিন মাদক সেবীকে আটক করা হয়। তাঁরা হলেন হিরণ ৩৫, রাশেদ ২৫, এবং শফিকুল আলম ৩৫,।

এছাড়াও হাজীগঞ্জ পৌরসভা দিন টোরাগড় এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ শামীম হোসেন ২২, এবং ৫০ পিস ইয়াবাসহ পলি বেগম ২৮, কে আটক করা হয়।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আটকদেরকে বিভিন্ন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠ হবে।

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন