হাজীগঞ্জ বাজারের দুপাশ দখলমুক্ত করতে অভিযান

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুই পাশের সড়ক দখলমুক্ত ও যান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনে আল জায়েদ হোসেন।

গতকাল ৭ অক্টোবর মঙ্গলবার অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ৪টি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় অভিযান পরিচালনা কালে সেনাবাহিনী ও থানা পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজার এলাকা স্বাভাবিক চলাচল ও জনসাধারণের ভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Loading

শেয়ার করুন