হোমনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলামের বাড়ীতে রাজনৈতিক সহিংসতায় ছোট ভাই নাবিল নিহত , ১০ লক্ষ টাকা লুটপাট ও ভাংচুর

কুমিল্লা (হোমনা) উপজেলা প্রতিনিধি: হোমনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম এর বাড়ীতে রাজনৈতিক সহিংসতায় আপন ছোট ভাই নাবিল হাসান (২৫) নামে এক যুবক নিহত হওয়ার খরব পাওয়া যায়। সেই সাথে দূবৃত্তের দল বসত বাড়ীতে হামলা ও লুট পাট ছালিয়ে স্বর্ণালংকার সহ প্রায় নগদ প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং বাড়ীটির বাহিরে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার খবর পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলাধীন হোমনা উপজেলার অন্তর্গত ০৬নং নিলখী ইউনিয়নের মিরাশ গ্রামে বাউল বাড়ীতে। গত ২২ জুলাই ২০২৪ ইং তারিখে এমন চাঞ্চল্যকর ঘটনার খবর পাওয়া যায়।
জানাযায়, মিরাশ গ্রামের মোঃ আসন আলীর ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি, মোঃ সাইফুল ইসলাম (৪৪), দীর্ঘ দিন যাবৎ ০৬নং নিলখী ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে রাজনীতি করে আসছেন ।যে কারনে প্রতিহিংসার স্বীকার হয়ে বিরোধী দলীয় সন্ত্রাসী বাহিনী পূe© পরিকল্পিত ভাবে এমন ন্যাক্কারজনক ঘটনা জন্ম দেয়।
ঘটনাস্থালে গেলে এলকার আবুল কালাম ও নুর হোসেন জানায় বিগত ২০ জুলাই ২০২৪ ইং তারিখ সন্ধ্যা ৬টার সময় একদল সন্ত্রাসীগোষ্ঠী সাইফুল ইসলাম এর বাড়ীতে প্রবেশ করেন । এ সময় তার বাড়ীতে তার বয়স্ক বাবা-মা, স্ত্রী-সন্তান ও তার ছোট ভাই ছিলো। সাইফুল ইসলাম এর বাড়ীর এক বড় ভাইয়ের ভাষ্যমতে জানা যায় সন্ত্রাসীরা সাইফুল ইসলাম এর বাড়ীতে প্রবেশ করে প্রথমে সাইফুল ইসলাম কোথায় আছে জিজ্ঞাসাবাদ করেন।এক পর্যায়ে তার বাবা-মা যখন বলে আমাদের ছেলে বাড়ীতে নাই, আপনারা কেন আসছেন? তখন সন্ত্রাসীরা তার মায়ের চুলের মুষ্টি ধরে টেনে-হিছড়ে মাটিতে ফেলে দেয়, তাকে রক্ষা করার জন্য সাইফুল ইসলাম এর বাবা এবং তার স্ত্রী-সন্তান’রা এগিয়ে আসলে তাদের’কেও এলোপাতাড়ী মারতে থাকে। পরবর্তীতে তার ছোট ভাই নাবিল হাসান (২৫) এগিয়ে আসলে সন্ত্রাসীদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতারী কুপিয়ে রক্তাক্ত ও জখম করে।
এক পর্যায়ের সন্ত্রাসীরা বলে উঠে সাইফুল ইসলাম কোথায় আছে না বললে সবাইকে মেরে লাশ ঘুম করে ফেলবে। গ্রামবাসীর ডাক চিৎকার শুনে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করার পূর্বে তারা সাইফুল ইসলাম এর বাড়ীতে আগুন জ্বালিয়ে দেয় এবং ভাংচুর করে। পরবর্তীতে সাইফুল ইসলাম এর বাড়ীতে থাকা নগদ প্রায় ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা এবং তার মা ও স্ত্রী’র নাক-কান গলার ০৯ ভরি স্বর্ণালংকার নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এলাকাবাসী তাৎক্ষনিক ভাবে আহতদের’কে উদ্ধার করে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। পরবর্তীতে ২১/০৭/২০২৪ ইং তারিখে সাইফুল ইসলাম এর চোট ভাই নাবিল হাসান (২৫) ঢাকায় ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ভূক্তভোগী সাইফুল ইসলাম বিগত ২৩/০৭/২০২৪ ইং তারিখে হোমনা থানায় একাটি সাধারণ ডায়েরী করেন, যাহার জিডি নং- ৩৫৭ এবং জিডি ট্রাকিং নং-3FI3L9 । পরবর্তীতে সাইফুল ইসলাম বাদী হয়ে কয়েকজনক আসামীর নাম চিহ্নিত করে বিগত ২৭/০৭/২০২৪ ইং তারিখে হোমনা থানায় একটি মামলা দায়ের করেন যাহার জি.আর মামলা নং- ৩২৫/২০২৪।
এ বিষয়ে সাইফুল ইসলাম এর ইউনিয়ন এর পরিষদের চেয়ারম্যান জানান সাইফুল ইসলাম রাজতৈনিক প্রতিহিংসার স্বীকার হয়েছেন এবং সন্ত্রাসীরা ২০১৩ সাল থেকে সাইফুল ইসলাম এর কাছে বিভিন্ন সময় মোটা অংকের মুক্তিপন দাবী করে আসছেন বলে জানতে পারি। এই অবস্থায় তার দেশে থাকা কোন ভাবেই নিরাপদ নয়। এছাড়া ঘটনার পর স্থানীয় প্রশাসন কিংবা সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে যানান এলাকাবাসী।
আপডেট : ২৯.০৭.২০২৪ খ্রি.
Views: 0
















