আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর শান্তির বাংলাদেশ : ইঞ্জিনিয়ার মমিনুল হক

মোহাম্মদ সাইফুল ইসলাম :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে ধানের  শীষ প্রতীকের প্রার্থী লায়ন ইঞ্জি. মমিনুল হক তার নির্বাচনী পথসভায় বক্তব্য কালে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। তাছাড়া বেকার যুবকদের জন্য বিশেষ কিস্তিতে নগদ টাকা দেওয়া হবে যাতে ব্যবসা বাণিজ্য, আউটসোর্সিং এর মাধ্যমে জীবনকে বদলাতে পারে। আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর শান্তির বাংলাদেশ। যেখানে থাকবে না কোন লুটের শাসন।

আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। কাজেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে সম্মিলিত প্রচেষ্টায় সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা হবে। আপনাদের জীবনমান উন্নত হবে। শান্তিতে বসবাসের জন্য  আমরা সম্মিলিতভাবে কাজ করবো।  মাদক, ইভটিজিং রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। টেন্ডারবাজি, দখলবাজি, ইভটিজিং ও মাদকমুক্ত করে সমাজকে শান্তিতে রাখতে চাই। তাই আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে ক্ষমতায় আনার আহবান জানান।

২ ফেব্রুয়ারি হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ও ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে পথসভায় রবিবার বেলা ৩ টায় মোহাম্মদপুর বালুর মাঠে ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান আহমেদের পরিচালনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য খালেদ মাহমুদ মিঠু।

দিনের দ্বিতীয় অধিবেশনে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজ মাঠে পথসভার সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল ও সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বাবুল।

এসময় গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমিন খান মিন্টু, সাধারণ সম্পাদক শেখ ফরিদ সুমন, সহ সভাপতি সোহাগ খান, উপজেলা যুবদলের সদস্য শাহিদুল ইসলাম শাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সুমন আমিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আটিয়া, খাজা নাজিমুদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুন নবী,  প্রচার সম্পাদক মাহাতাব উদ্দিন শরীফ, ছাত্র নেতা রাসেল আটিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশিত : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Loading

শেয়ার করুন