ইমাম-মুয়াজ্জিনদের ভাতার আশ্বাস, জনসভায় ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে বিএনপির বিকল্প নেই। দেশের মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত ছিলো। নির্বাচিত হলে শাহরাস্তি – হাজীগঞ্জের উন্নয়নে নিজেকে নিয়োজিত করবো। রোববার বিকেলে চাঁদপুরের শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের কাঁকৈরতলা আয়েত আলী ভূঁইয়া মাঠে উপজেলা বিএনপির আয়োজনে বিশাল জনসভায় চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং সাধারণ মানুষের সমস্যা সরাসরি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক ভাতার ব্যবস্থা করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মোস্তফা খাঁন সফরী, জনঅধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাঈল হোসেন সম্রাট।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তারেক।
জনসভায় শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটওয়ারী, জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব জসিম উদ্দিন ফরাজি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এতেশামুল হক গনি, সেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ সিকদার, উপজেলা প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জোবায়ের আল নাহিয়ান রাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজীসহ পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশিত : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
![]()





















