ঢাকা–১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী

মোঃ আনিছুর রহমান সুজনঃ ঢাকা–১৭ আসনে ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ঐতিহ্যবাহী রুপসা জমিদার পরিবারের সদস্য ও মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।

পহেলা ফেব্রুয়ারী রবিবার সকাল থেকে গুলশান–১ ও গুলশান নিকেতন এলাকায় তিনি নির্বাচনীয় প্রচারণা চালান।
এ সময় এলাকার বিভিন্ন সড়ক, মার্কেট ও আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন। প্রচারণায় অংশগ্রহণ করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারী মোঃ আবু তাহেরসহ দলীয় নেতাকর্মীরা।
গণসংযোগকালে আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন আমাদের জাতীয় জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোট প্রদানের আহ্বান জানান।
প্রচারাভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে ঢাকা–১৭ আসনে ধানের শীষ বিপুল সমর্থন পাবে।
আরো উপস্থিত ছিলেন এনডিপির মহাসচিব আজমিরী বেগম সন্ধ্যা, এনডিপির তথ্য বিষয়ক সম্পাদক এম এন শাকিব, বিএনপি নেতা স্বপন, জাহিদুল ইসলাম, সোহেল পাটওয়ারীসহ মহানগর ১৭ আসনের ধানের শীষের কর্মী সমর্থকগণ এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশিত : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
![]()





















