দলের নেতাকর্মীদের হাল ধরে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে আন্দোলন সংগ্রাাম করেছি : আলহাজ্ব এমএ হান্নান

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমএ হান্নান বলেছেন, দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে ফরিদগঞ্জের মানুষকে ভালোবেসে তাদের জন্য জীবন যৌবন বাজি রেখে কাজ করেছি। তাই মানুষ আমাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। আমার প্রতীক চিংড়ির জোয়ার দেখে কুচক্রি মহল আমার কর্মীদের ওপর হামলা, নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও ভোটারদের ভয়বীতি প্রদর্শন করছে। আমি প্রশাসনের কাছে বিচার দিলেও বিচার বঞ্চিত হচ্ছি। ফ্যাসিবাদী আচরণ করে বিদ্রোহীকে অতি বিদ্রোহী করে তুললে পরিস্থিতি ভালো হবে না

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে এমএ হান্নানের প্রতীক চিংড়ি প্রতীকের নির্বাচনি মিছিল শেষে ফরিদগঞ্জ বাসস্ট্যন্ডে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমএ হান্নান আরও বলেন, আমি জিয়াউর রহমানের নীতি আদর্শকে ভালোবেসে দীর্ঘদিন রাজনীতি করেছি। দলের নেতাকর্মীদের হাল ধরে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুমের শিকার হয়েছি। দলের দুঃসময়ে বিএনপির মনোনয়ন ফেলেও আওয়ামী লীগের সাথে আতাত করে আমার মনোনয়ন চুরি করা হয়েছে। আজকে যিনি ধানের শীষের প্রার্থী হয়েছেন তিনিও ইতিপূর্বে আম প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। কিন্তু এখন স্বতন্ত্র বা বিদ্যোহীর তোকমা দিয়ে আমার নেতাকর্মীদের হামলা নির্যাতন ও ভয়বীতি প্রদর্শন করা হচ্ছে। আমার নেতাকর্মীদের হয়রানীর পরিনাম ভালো হবেনা। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন শেষ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশি­ষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করছি।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম নজু পাটওয়ারী, আলমগীর পাটওয়ারী, মাসুদ আলম বেপারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল মিজি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আরিফ পাটওয়ারী প্রমুখ।

প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Loading

শেয়ার করুন