ফরিদগঞ্জের পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

মো. আনিছুর রহমান সুজন : ফরিদগঞ্জে পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের সিজন ৬ এর ফাইনাল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় সৌদি প্রবাসী একাদশকে ৫উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাতার প্রবাসী স্পোটিং ক্লাব।

পরে ফরিদগঞ্জে পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ সিজন ৬ এর আয়োজক কমিটির আহŸায়ক জুয়েল মজুমদারের সভাপতিত্বে খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিডি গ্রæপের সিইও ও চেয়ারম্যান লায়ন মো. আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. আল আমিন বলেন, ক্রীড়া আমাদের যুবসমাজসহ নতুন প্রজন্মকে মাঠমুখি করতে একটি ভালো ভুমিকা রাখে। আজকে ফাইনাল খেলায় এসে বিপুল সংখ্যক দর্শকদেখে আমি অভিভূত। আমি এই এলাকার সন্তান হিসেবে এই এলাকার যুবসমাজকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে ক্রীড়ার এই আয়োজনকে সাধুবাদ জানাই। আশা করছি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। সমাজ হিতৈষীরা এগিয়ে আসলে গ্রামে গ্রামে এই ধরনের ক্রীড়ার আয়োজন সম্ভব হবে। আমাদের সমাজ কাঠামোকে সদৃঢ় করতে যুবসমাজ গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে। আমি আশা করবো শুধু ক্রীড়া নয় এলাকার সমাজ ব্যবস্থার উন্নয়নে যেকোন কাজে তারা এগিয়ে যাবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আয়োজক কমিটির সি. যুগ্মআহŸায়ক মামুন হোসেন, যুগ্মআহŸায়ক ইকবাল হোসেন, কাউছার হোসেন সাগর, নজরুল ইসলাম মিজি, শরীফ সর্দার, আবুল কাশেম রিয়াদ, সাইফুল ইসলাম রুবেল, ব্যারিস্টার ফজলে বিন মহসীন, নজরুল ইসলাম সর্দার, আবুল কাশেম শাওন, আরমানহোসেনছোটন, জুয়েল আফরান, ফাহাদ পাটওয়ারী, সদস্য রাজা মিয়া সর্দার, নিজাম উদ্দিন বাপ্পি ।

প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন