ফরিদগঞ্জে পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ ভোটে অনিয়ম আর কর্মী সমর্থকদের নিরাপত্তাহীনতার অভিযোগ তোূেল ধানের শীষের পরাজিত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি লায়ন হারুনুর-রশিদ শনিবার (১৪ ফেব্রুয়ারী)ফরিদগঞ্জে নিজ বাড়িতে দুপুরে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলণে লিখিত বক্তব্যে তিনি বলেন, উত্তরাঞ্চলের কয়েকটি ভোটকেন্দ্রে জাল ভোট হয়েছে। আমার এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ভোটারদেরকে ভয়:ভীতি দেখানো হয়েছে। প্রশাসনকে বলার পরেও সঠিকভাবে পদক্ষেপ নেয়নি। ভোটের পরের দিন শুক্রবারে স্বতন্ত্র প্রার্থীর (চিংড়ি) লোকজন আমার এক কর্মীকে না পেয়ে তার শিশুকন্যাকে কুপিয়ে জখম করে ও বাড়ি ভাংচুর করেছে। বর্তমানে নেতা-কর্মীরা নিরাপত্তাহীনতায় রয়েছে। আমি অনিয়ম হওয়া কেন্দ্রগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ভোট পুণ:গননা ও হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবী জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের ছেলে অপূর্ব ও বড় মেয়ে তন্নীসহ নেতা-কর্মীরা।

প্রকাশিত : রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Loading

শেয়ার করুন