মতলব উত্তরের শিকিরচরে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা

গোলাম নবী খোকনঃ মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার শিকিরচর গ্ৰামে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছে পৌর বিএনপি।

রবিবার (০৮ ফেব্রুয়ারী) বিকেলে শিকিরচর বেড়িবাঁধে পথসভার মাধ্যমে গণসংযোগ ও প্রচারণা শুরু করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার মিয়া আব্দুল কাইয়ুম, শিল্পপতি ফিরোজ আহমেদ, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, যুবদল নেতা পলাশ সরকার, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব মিয়া, যুবদল নেতা সাইফুল বেপারি’সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় নেতাকর্মীরা গ্ৰামের সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং দেশের উন্নয়নের জন্য ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার মিয়া আব্দুল কাইয়ুম বলেন, চাঁদপুর-২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দেবেন।
বিগত ১৬ বছর জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে জনগণের অংশগ্রহণ ছিল না জানিয়ে শিল্পপতি ফিরোজ আহমেদ বলেন, মানুষের আশা ভরসার প্রতিফলন ঘটেনি। বর্তমান বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার। আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপির প্রার্থীকেই নির্বাচিত করবে।
জাহাঙ্গীর আলম প্রধান বলেন, দেশের মানুষ জামায়াত ইসলামীর এসব ধোঁকাবাজি কথা বুঝতে পেরে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ এখন ধানের শীষের পক্ষে ভোট দিতে উদগ্রীব হয়ে রয়েছে।
উজ্জ্বল ফরাজী বলেন, ধানের শীষে ভোট দিয়ে জনগণ কখনও প্রতারিত হয়নি, ভবিষ্যতেও হবে না। বিএনপি জনগণের কাছে পরীক্ষিত দেশপ্রেমিক দল। মানুষ বিএনপির ওপরই বেশি ভরসা করে। কারণ দলটির বিগত দিনের কর্মকাণ্ড মানুষের ভালোবাসায় সমৃদ্ধ। একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ গড়তে হলে ধানের শীষকেই বিজয়ী করুন।
আবু সাঈদ বেপারী বলেন, ধানের শীষ জিতে গেলে প্রকৃতঅর্থে জনগণই জিতে যাবে। আগামী উন্নয়নের স্বপ্নসারথি তারেক রহমান এই দেশের মানুষের কল্যাণে তার স্বপ্নময়ভাবনাগুলো বাস্তবে রূপ দিতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।
প্রকাশিত : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
![]()






















