মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়নে জমি দখলচেষ্টা, ভাঙচুরের অভিযোগ

সফিকুল ইসলাম রানা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাতবাড়ীয়া এলাকায় জমি নিয়ে একই বাড়ির দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় হেলাল উদ্দিন নামের এক ব্যক্তি বিবাদীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী হেলাল উদ্দিন (৪৫) দীর্ঘদিন ধরে তার মালিকানা ভূমিতে বসবাস করে আসছেন। কিন্তু একই বাড়ির অপর অংশের মালিক বিবাদী সেলিনা বেগম ও তার আত্মীয়রা দীর্ঘদিন ধরে তার জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে।
অভিযোগে উল্লেখ রয়েছে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিবাদীরা বাদীর ভিটা সংলগ্ন সিমেন্টের সীমানা খুঁটি উপড়ে ফেলে এবং ভাঙচুর করে। একই সঙ্গে রোপণ করা ১০-১২টি গাছ-পালা উপড়ে ফেলে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় বাদী বাধা দিলে তাকে গালিগালাজ ও হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী হেলাল উদ্দিন বলেন, আমরা ইসলামাবাদ মৌজার ১২৮০ ও ১২৩ নম্বর খতিয়ানে ৬৭৪৯, ৬৭৫১, ৬৭৫২ ও ৬৭৫৭ দাগে মোট ১১.০৩ শতাংশ জমির মালিক। পূর্ব মালিক কাউছারসহ ৩ ভাই ২ বোন মিলে জমিটি ২০২৪ সালে আমাদের কাছে বিক্রি করেছে। আমাদের নামে নামজারি সম্পন্ন হয়েছে। রেকর্ডে আমাদের মালিকানাই বহাল রয়েছে। এখন তারা বহিরাগত লোক এনে সীমানার পিলার ভেঙে দিয়েছে। ন্যায়বিচারের স্বার্থে সুষ্ঠু তদন্তের দাবি করছি।

স্থানীয় স্বাক্ষীরা জানান, জমি নিয়ে এলাকায় বহুবার স্থানীয় সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু বিবাদীপক্ষ বিষয়টি মিমাংসা না করে দখলের চেষ্টা অব্যাহত রেখেছে।

অন্যদিকে বিবাদী পক্ষের কনা, শিখা ও রুনা বলেন, জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তবে আমরা কাউকে হুমকি বা ক্ষতি করিনি। বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতের রায় যেভাবে হবে, সেভাবেই বিষয়টির নিষ্পত্তি হবে। আমরা-ও থানায় অভিযোগ জমা দিয়েছি।
বিবাদী পক্ষ আরও দাবি করেন, এ জমির ওপর আমাদের অগ্রক্রয় মামলা আদালতে চলমান। দ্রুতই রায় আমাদের পক্ষে আসবে বলে আশা করছি।

এ বিষয়ে মতলব উত্তর থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা জাফর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Loading

শেয়ার করুন