মতলব উত্তরে প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

সফিকুল ইসলাম রানা :
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) . নাজমুল ইসলাম সরকার বলেছেন, সরকার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চালু করেছে। এতে শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং পড়ালেখার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
রোববার (২৯ মার্চ) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯নং দক্ষিণ ব্যসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা পুষ্টিকর খাদ্য পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও এ উদ্যোগ কার্যকর হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ‘প্রত্যাশা’র আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাহমুদা কুলসুম মনি।
৯নং দক্ষিণ ব্যসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শ্যামল কুমার বাড়ৈ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মাদ হারুন অর রশীদ মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন মো. জামাল হোসেন ও মো. আনিছুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক খায়ের উদ্দিন, প্রতাশীর প্রোগ্রাম ম্যানাজার আহম্মেদ তাসনীম আলম, সার্বিক দায়িত্বে ছিলেন চাঁদপুর জেলা উত্তর উত্তর এবং দক্ষিণ উপজেলার সবনায়ক তানিউল আরাফাত, ‘সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় উপজেলার ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হবে।
প্রায় ২৫ হাজার শিক্ষার্থীদের ভেতর সাপ্তাহিক ভিত্তিতে বন রুটি সিদ্ধ ডিম এবং কলা বিতরণ করা হবে মাসব্যাপী। যা পরবর্তীতে এক বছর পুনরাবৃত্তি করা হবে প্রত্যাশী সক্রিয় কর্মযজ্ঞের মাধ্যমে।
প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রি.
Views: 5





















