মতলব উত্তরে লুধুয়ায় আদালত কর্তৃক উচ্ছেদ অভিযানে বাধা

স্টাফ রিপোর্টারঃ মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া আমতলায় গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ ইং রোজ মঙ্গলবার দুপুরে আদালত কর্তৃক সাড়ে চার শতক ভূমির উপর অবৈধ ঘর ও স্থাপনা উচ্ছেদ করতে এসে বাধার সম্মুখীন হন চাঁদপুর জজ কোর্ট থেকে আসা সিভিল কোর্ট কমিশনার, নাজির, সার্ভেয়ার ও ডুলি।

তারা জায়গা পরিমাপ করতে পারলেও উচ্ছেদ করতে পারেনি বিবাদী পক্ষ মাফুজ ও মোহাম্মদ আলী গংদের বাধার মুখে পরেন আদালত থেকে আসা সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আদালত মোকর্দ্দমা নং ১২৮/২০১৫ সনে মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া গ্রামের সাবেক মেম্বার তোলামতি বেগম স্বামী মৃত মোহাম্মদ আলী আকবর সাং লধুয়া কর্তৃক বাদী হয়ে একই গ্রামের মোঃ মাফুজ, মোহাম্মদ আলী, জাকির হোসেন, মনির হোসেন মোল্লা গংদের বিবাদী করে দেওয়ানী মামলা জেলা চাঁদপুর মোকাম বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মতলব উত্তর বরাবরে মামলা দায়ের করেন।
ঐ মামলা দীর্ঘ নয় দশ বছর চলার পর গত ০২/০২/ ২০২৫ ইং তারিখে বাদী তোলামতি বেগম গংদের অনুকূলে রায় ঘোষণা হয়। ঐ ঘোষনার পরিপ্রেক্ষিতে তফসিল অনুযায়ী সাড়ে চার শতক ভূমির উপর অবৈধ ঘর ও স্থাপনা উচ্ছেদ করে বাদী পক্ষদ্বয় কে বুঝিয়ে দেওয়া। শেষ পর্যন্ত বিবাদীদের বাধার মূখে পরে উচ্ছেদ না করে চলে যান। ঘটনাস্থলে স্থানীয় ইউপি সদস্য মোঃ মান্নান মেম্বার ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
![]()

















