মতলব উত্তরে ১ কিলোমিটার খাল পুনঃখনন : জলাবদ্ধতা দূর, কৃষিতে স্বস্তি

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার অবসান ঘটিয়ে প্রায় ১ কিলোমিটার খাল পুনঃখনন সম্পন্ন হয়েছে। পূর্ব রাঢ়ীকান্দী থেকে পশ্চিম লুদুয়া পাটোয়ারী বাড়ি পর্যন্ত খননকৃত এ খালটি চালু হওয়ায় কৃষি জমিতে পানি নিষ্কাশন সহজ হয়েছে এবং কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

দীর্ঘদিন খালটি ভরাট হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়তেন। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় চাষাবাদ নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা।
এ অবস্থায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে টেন্ডারের মাধ্যমে খালটি উদ্ধার ও পুনঃখনন করা হয়। পানি উন্নয়ন বোর্ডের কারিগরি তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান মুফতী ট্রেড ইন্টারন্যাশনাল নির্ধারিত নকশা ও সরকারি নিয়মনীতি অনুসরণ করে দক্ষতা ও সচ্ছতার সঙ্গে কাজটি সম্পন্ন করে।

সরেজমিনে শনিবার (৩১ জানুয়ারি) দেখা যায়, খালটি পরিপূর্ণভাবে খনন করা হয়েছে এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হয়েছে। ফলে এলাকার জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

স্থানীয় কৃষকরা জানান, আগে অল্প বৃষ্টিতেই ফসলি জমিতে পানি জমে বড় ধরনের ক্ষতি হতো। এখন দ্রুত পানি নেমে যাওয়ায় তারা নির্বিঘ্নে চাষাবাদ করতে পারবেন বলে আশাবাদী।

স্থানীয় সমাজসেবক মমিনুল ইসলাম সরকার বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে কাজটি সম্পন্ন করেছে। কাজে কোনো কমতি রাখেনি, বরং নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্মতভাবে খনন শেষ করেছে। এতে এলাকার কৃষকরা সরাসরি উপকৃত হবেন।

খাল পুনঃখননের ফলে পুরো এলাকায় কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান, মুফতি গ্রুপের একটি প্রতিষ্ঠান, মুফতী ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষে মো. সোহেল মুফতি বলেন, সরকারি নির্দেশনা ও প্রকৌশল নকশা মেনেই কাজটি বাস্তবায়ন করা হয়েছে। খালটি যেন দীর্ঘদিন কার্যকর থাকে, সে লক্ষ্যেই মানসম্মত খনন নিশ্চিত করা হয়েছে।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ প্রকৌশলী আবুল হোসেন খান বলেন, এই খাল পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা অনেকাংশে নিরসন হবে। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী এই খাল খননের ভুসি প্রশংসা করেন,যে আমাদের নির্দেশনা মোতাবেক ই কাজটি সম্পন্ন হয়েছে এবং কৃষি উৎপাদন বাড়াতে পানি উন্নয়ন বোর্ড এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রকাশিত : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Loading

শেয়ার করুন