রূপসায় ধানের শীষের সমর্থনে মেহেদী হাসান চৌধুরীর উঠোন বৈঠক

ফরিদগঞ্জ প্রতিনিধি :  চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ ও ধানের শীষের সমর্থনে উঠোন বৈঠক করেছেন রূপসা জমিদার পরিবারে সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) রাতে তিনি ধানের শীষের সমর্থনে রূপসা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম রূপসা গাইন বাড়িতে রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা মানুষের সেবা দিতে সক্ষম। তাছাড়া পুর্বে শহীদ জিয়া ও সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া এদেশের মেহেনতি মানুষ ও নারীদের জন্য অনেক কিছুই করেছেন। তাই তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে দেশ এগিয়ে যাবে। তাই আমরা ফরিদগঞ্জে তাঁর প্রতিনিধি লায়ন হারুনকে ধানের শীষে বিজয় নিশ্চিত করে সংসদে পাঠাবো। যাতে তিনি আমাদের ফরিদগঞ্জবাসীর জন্য কিছু করতে পারেন। এর সাথে আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো। কেউ কেউ নিজেদের বিএনপি দাবি করে অন্য প্রতীকে ভোট চাইছে। এদের কান দিলে চলবে না। কারণ বিএনপি দল একটা, তার মার্কাও একটা। মার্কা হলো ধানের শীষ। ধানেরশীষ উন্নয়নের প্রতীক, তাই আমাদের মার্কাও ধানেরশীষ।

এসময়ে বিএনপি নেতা আমির হোসেন নফর মুন্সি,যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ফারুক খান,ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রকাশিত : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Loading

শেয়ার করুন