শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নয়া এমপি এম এ হান্নান

আনিছুর রহমান সুজন : চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় থাকা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি ও সদ্য প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন। পরে দোয়া ও মুনাজাত অনুষ্ঠানে অংশ নেন।

এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মো. মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, মো. আবু জাফর খসরু মোল্লা চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সফিউল আলম মুকুল পাটওয়ারী, বিএনপি নেতা সাহাবুদ্দিন বাবুল, নজরুল ইসলাম পাটওয়ারী , পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী , উপজেলা যুবদলের সাবকে সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন গাজীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
![]()






















