হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ওসি’র মতবিনিময়

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার যোগ দিয়ে প্রথমে কর্মরত সাংবাদিকদের সাথে দীর্ঘ সময় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার ১২ টি ইউনিয়ন ও হাজীগঞ্জ পৌরসভার ১২ টি ওয়ার্ডের খোঁজখবর জানেন অফিসার ইনচার্জ। তিনি সকল সংবাদ কর্মীর কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

১০ ডিসেম্বর ২০২৫ বুধবার দুপুরে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার এর পরিচালনায় ও সভাপতি খালেকুজ্জামান শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে এক এক করে সকল সাংবাদিকের কথা শুনে গঠনমূলক বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার।

হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, সাংবাদিকরা সমাজের আয়না হয়ে কাজ করে সব সময়, অসংগতি প্রকাশ হয় দ্রুত, সাংবাদিকতা পেশা সম্মানের পেশা, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের সহযোগিতা তিনি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। যেন আগামী দিনগুলো ভালোভাবে কাজ করে সবার মন জয় করতে পারেন।

এসময় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাছান মাহমুদ, মো. কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত, হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, মেহেদী হাছান সর্দার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য কাজী মোরশেদ, কবির আহমেদ, জহিরুল ইসলাম জয়, সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. নাছির, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মিরাজ মুন্সি, রেজাউল করিম নয়ন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ হাবিব উল্ল্যাহ, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক আলমগীর কবির, তথ্য ও গবেষণা সম্পাদক সুজন দাস, গণমাধ্যম কর্মী মজিবুর রহমান রনি, জসিমউদদীন, প্রেসক্লাবের সদস্য জহির হোসেন, রিয়াজ শাওন, মোশাররফ হোসেন প্রমুখ।

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

 

Loading

শেয়ার করুন