হাজীগঞ্জ বাজারে সিএনজি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জে সিএনজি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫। হাজীগঞ্জ পূর্ব বাজার থানা রোড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আমিন রোডের মুখে একটি সিএনজি অটোরিকশা ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বাজার সংলগ্ন আমিন রোড এলাকায় দ্রুতগতিতে আসা ট্রাকটি বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালককে সেনাবাহিনীর সদস্যরা হেফাজতে নিয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Loading

শেয়ার করুন