হাসান আলী মাঠে ধানের শীষের নির্বাচনী সমাবেশে উৎসবের সাথে জেলা জাসাসের যোগদান

সাদ্দাম হোসেন ।। চাঁদপুর ৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষ প্রতীকের নির্বাচনে সমাবেশে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে মিছিলসহ যোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), চাঁদপুর জেলার নেতৃবৃন্দ। ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ সম্মুখ থেকে একই রঙের গেঞ্জি পরিধান করে চাঁদপুর জেলা জাসাস এর আহবায়ক কাজী মাইনুল ইসলাম জীবন ও সদস্যসচিব মোবারক হোসেন শিকদারের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে ধানের শীষের নির্বাচনী সমাবেশস্থল হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে মিলিত হয়।

জেলা জাসাসের সদস্যসচিব মোবারক হোসেন শিকদার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে বিপুল ভোটে বিজয়ী করতে আমরা জেলা জাসাসের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা পরিচালনা করে জনগণের কাছে তারেক রহমানের পরিকল্পনা ও গণতান্ত্রিক বার্তা পৌঁছে দিচ্ছি আমরা।
তিনি আরো বলেন, ধানের শীষ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এ প্রতীককে বিজয়ী করতে চাঁদপুর জেলা জাসাসের সকল প্রচার নেতৃবৃন্দ প্রচার-প্রচারনায় কাজ করে যাচ্ছে
উল্লেখ্য, চাঁদপুর ৩ সংসদীয় আসনে শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষ প্রতীকের উল্লেখিত নির্বাচনীয় সমাবেশ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে বিশাল জনসমাবেশে রূপ নেয়।
প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
![]()





















