কচুয়ার ওলামালীগ নেতা চাঁদপুরে ডিবির হাতে গ্রেফতার

কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার ৮ নং কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যু ওলামালীগ নেতা মনিরুজ্জামান কামালকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার বেলা১১ টার সময় চাঁদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে চাঁদপুরের ডিবি পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মনিরুজ্জামান কামাল এর বিরুদ্ধে কচুয়া থানায় পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভূমি দখল, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। তখন সে আওয়ামীলীগের বড় নেতা।
ড. ম. খা. আলমগীরের দোসর এবং সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালুর একান্ত আস্থাভাজন সহচর হওয়ায় মাদক ব্যবসা করেও গ্রেপ্তার এড়িয়েছিল বারবার।
কচুয়ার সাধারণ মানুষ এবং পুলিশের নজর ফাঁকি দিলেও সেনাবাহিনীর নজর ফাঁকি দিতে পারেননি তিনি! ফলে সেনাবাহিনীর ক্রসফায়ারের তালিকায়ও নাম উঠেছিল তার! দুর্দান্ত এই মাদক ব্যবসায়ী সেই সময়েও ড. মখা আলমগীরের শরণাপন্ন হয়ে সেবারও সেনাবাহিনীর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর সে আবারও মাদক ব্যবসায় হয়ে উঠে অপ্রতিরোধ্য! তাকে যেন আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো সময় গ্রেফতার করতে পারে সেজন্য ৮ নং কাদলা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম ২০২৪ সালের ৭ জুলাই একটি প্রত্যয়ন পত্র লিখে অন লাইনে ছেড়েছিলেন! তাতে তিনি লিখেছিলেন, তার বিরুদ্ধে লোকাল থানায় একাধিক অভিযোগ রয়েছে। সে সমাজের কোন আইন কানুন মেনে চলেনা!
সে রাতের অন্ধকারে এসে ইয়াবা, ফেনসিডিল, গাজা পাচার করে এবং চাঁদাবাজি ও নারী ধর্ষণ করে বিভিন্ন লোকজনকে হুমকি দিয়ে থাকে এবং সমাজের নিরীহ মানুষদের বিরুদ্ধে সে মিথ্যে মামলা মোকাদ্দামা দিয়ে সাধারণ মানুষদেরকে প্রতিনিয়ত হয়রানি করিতেছে। মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিন মর্মে সম্প্রতি কচুয়ার বিভিন্ন এলাকায় পোস্টারিংও করা হয়েছিল, পোস্টারে লেখা হয়েছিল মোহাম্মদ মনিরুজ্জামান, গ্রাম মনপুরা, বলি মাহমুদ হাজি বাড়ি, কচুয়া, চাঁদপুর। ইনি সাবেক এমপি ডঃ মখা আলমগীর, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু এদের পরিচয় দিয়ে এবং সে আওয়ামী লীগের বড় নেতা পরিচয় দিয়ে এলাকায় মাদকের ব্যবসা করে মনপুরা গুলবাহার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। রাতের অন্ধকারে এসে ইয়াবা, ফেনসিডিল, গাজা পাচার করে এবং চাঁদা দাবি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। বিভিন্ন লোকজনকে হুমকি দিয়ে থাকে, সমাজের নিরীহ মানুষদের বিরুদ্ধে সে মিথ্যে মামলা মোকাদ্দামা দিয়ে সাধারণ মানুষদেরকে প্রতিনিয়ত হয়রানি করছে।
তাকে গ্রেফতারের বিষয়ে ওসি ডিবি মোহাম্মদ মজিবুর রহমান জানান, তাকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে গ্রেপ্তার করা হয়েছে। কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে?এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো চূড়ান্ত হয়নি, তবে যেহেতু সে কচুয়া উপজেলা ওলামালীগের নেতা কচুয়া কিংবা চাঁদপুরের কোন এক রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।
মঙ্গল বার, ২৪ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 0



















