হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী কারা নির্যাতিত নেতা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
​চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন সাবেক যুবদল নেতা মো. আলাউদ্দিন মিয়াজী। ​ইউনিয়নের কোন্দ্রা পূর্ব পাড়া মিয়াজী বাড়ীর কৃতি সন্তান মো. আলাউদ্দিন মিয়াজী দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের কারণে বিগত স্বৈরাচারী সরকারের আমলে তিনি একাধিক রাজনৈতিক মামলার শিকার হন। জিআর ৩৮, ১৯ ও ৩৬ নম্বর মামলাসহ তাঁর বিরুদ্ধে মোট ৫টি মামলা করা হয় এবং তিনি ৪ বার কারাবরণ করেন। ২০১৮ সালের ২৯ আগস্ট নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) থানার একটি বিস্ফোরক মামলায় (মামলা নং-৭৮) বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার সাথে যৌথভাবে তাঁকে আসামি করে কারানির্যাতন দেওয়া হয়। এ ছাড়াও অসংখ্য অজ্ঞাত মামলার হুলিয়া মাথায় নিয়ে তাঁকে দীর্ঘদিন ফেরারি জীবন কাটাতে হয়েছে।

​রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি মো. আলাউদ্দিন মিয়াজী সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি বর্তমানে দোয়াগণ্ড (কোন্দ্রা) পূর্বপাড়া জামে মসজিদের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন এবং এলাকার বিভিন্ন সেবামূলক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।

​ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেছেন মো. আলাউদ্দিন মিয়াজী।এছাড়াও তিনি এলাকার একাধিক সামাজিক ও মানবিক সংগঠনের সাথে যুক্ত থেকে জনসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 1

শেয়ার করুন