চাঁদপুরে ধর্ম অবমাননার অভিযোগে উত্তেজনা: প্রবাসীর বাড়িতে হামলা, মামলা দায়ের

মতলব দক্ষিণ, চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী মেহেদী হাসানের বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মামলা হয়েছে। মামলার আগে তাঁর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করে।
মামলাটি দায়ের করেছেন জামায়াতে ইসলামীর মতলব পৌর যুব বিভাগের সাধারণ সম্পাদক এ এম ইদ্রিস খান। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে মেহেদী হাসান তাঁর ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন পোস্ট দেন। পরদিন সন্ধ্যায় স্থানীয় জনতা তাঁর নাগদা এলাকার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ জানান, ধর্ম অবমাননার অভিযোগে ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে এবং অভিযুক্তকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার, ২০ আগস্ট ২০২৫
৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 0






















