চাঁদপুর জেলা রিক্সা ভ্যান অটোচালক দলের নেতৃবৃন্দ মতলব দক্ষিণে সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো, চালক দলের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ মতলব দক্ষিণ উপজেলার জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালক দল এর নেতৃবৃন্দর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের বিভিন্ন সুখ-দুখ তুলে ধরেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নবগঠিত চাঁদপুর জেলা কমিটির সভাপতি নূরে আলমসহ নেতাকর্মী মতলব দক্ষিণ উপজেলার নেতাকর্মীর খোঁজখবর নিতে সরে জমিনে যান।

জেলা কমিটির সভাপতি নূরে আলম বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

রিক্সা, ভ্যান ও অটোচালকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে নেতাকর্মীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও ঐক্যের বিকল্প নেই।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ফয়েজ, যুগ্ন-সাধারণ সম্পাদক ইউনুছ ভুঁইয়া, প্রচার সম্পাদক মো. রুবেল হোসেন।

চাঁদপুর জেলা, উপজেলা, পৌরসভা জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই ২০২৬

.

Views: 5

শেয়ার করুন