হাজীগঞ্জের মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজীর গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি

মোহাম্মদ সাইফুল ইসলাম :
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।
কর্মসূচির শুরুতে টোরাগড় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, দোকানদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এলাকাবাসীর বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনের পরিকল্পনার কথা তুলে ধরেন।
টোরাগড় কাজী বাড়ি জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে ওয়ার্ডের বিভিন্ন সড়ক, অলিগলি ও পাড়ায় ব্যাপক গণসংযোগ চালিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় এবং সংক্ষিপ্ত পথসভায় তিনি উন্নয়ন, সুশাসন ও নাগরিকসেবামুখী পৌরসভা গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
.
Views: 7

























