হাজীগঞ্জ বাজার টাইলস ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

মোহাম্মদ সাইফুল ইসলাম:
হাজীগঞ্জ বাজার টাইলস ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আগামী ১২ ডিসেম্বর (শনিবার) ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সমিতির সভাপতি ও হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মনিরুজ্জামান বাবলু। সদস্য সচিব করা হয়েছে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহকে এবং সদস্য করা হয়েছে মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. বিল্লাল হোসাইন পাটওয়ারীকে।

এদিকে নির্বাচন পরিচালনা কমিটিকে সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের লক্ষ্যে সমিতির উপদেষ্টা সদস্য মো. আব্দুল কাদের কেবিএফকে সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

সভায় ভোটার তালিকা হালনাগাদ করে আগামী ১২ ডিসেম্বর, শনিবার নির্বাচনের ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সাধারণ সভায় বক্তব্য দেন মো. কাউছার আলম, সিরাজ, মো. আব্দুল আউয়াল, মো. আতিকুর রহমান, মো. আসাদুজ্জামান রিয়াদ, মো. আবুল বাসার, সজল দেবনাথ, মো. শরিফ হোসাইন, মো. গোলাম কিবরীয়া, মো. সরওয়ার আরিফ, মো. আব্দুল মজিদ, মো. মাসুদ আলম, মো. আজাদ হোসেন, মো. সাইফুল ইসলাম ও মো. আব্দুল কাদেরসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হাজীগঞ্জ বাজার টাইলস ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ মোট সাতটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

তবে এবারের নির্বাচনে পদসংখ্যা বাড়িয়ে মোট নয়টি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন যুক্ত হওয়া দুটি পদ হলো সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান বাবলু বলেন, “সকলের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে আমরা আশাবাদী।”

প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 3

শেয়ার করুন