হাজীগঞ্জ পাইলট বালিকা উবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা পুরস্কার বিতরণ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আকবর হোসেনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল মিয়া।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে নতুন প্রজন্মের কাছে দিবসটির ইতিহাস ও তাৎপর্য যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচর্চা ও জাতীয় চেতনা বিকাশের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এস মনির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মিজি, বিএনপি নেতা ইমান হোসেন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন জান্নাতুল নাঈম ও শিরিন আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রকাশিত: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 1






















