হাজীগঞ্জে শিক্ষার মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় ও বৃক্ষরোপণ নিশ্চিত

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জে শিক্ষার মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও প্রধানদের সাথে মতবিনিময় করেছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।
উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সভাপতি, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারিন্টেন্ডেন্টের সাথে শুক্রবার (২৪ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জে ১ লাখ বৃক্ষরোপন নিশ্চিত করতে হবে।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদানে কোন ধরনের লেনদেনের সুযোগ না থাকে, সেজন্য শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের ম্যাসেজ দিতে হবে।
তিনি বলেন, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজায়নের লক্ষ্যে একটি কর্ণার (নির্দিষ্ট জায়গা) রাখতে হবে। যেখানে চারাগাছ ও ফুলগাছ রোপন করতে হবে। সকল প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা ও আয়-ব্যয় ব্যাংকিং মাধ্যমে নিশ্চিত করতে হবে।
প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার বন্ধের পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষকদের ফোন ব্যবহার বিরত থাকতে হবে। আমরা চাই, শিক্ষাপ্রতিষ্ঠানে কোন ধরনের রাজনৈতিক প্রভাব থাকবেনা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. মমিনুল হক এমপি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এক্সটা একটি ফোন থাকবে। যেই ফোনটি থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রয়োজনে তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করবেন।
স্মার্টফোনের অপ ও অতিরিক্ত ব্যবহাররোধে ১৮ বছরের নিচে কেউ যেনো ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে না পারে, সেজন্য আগামি সংসদে আমি একটি প্রস্তাবনা উপস্থাপন করবো।
এসময় তিনি মাদক ও জুয়া নিয়ন্ত্রনে ওয়ার্ড ভিত্তিক ইমাম, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ১১-১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার কথা উল্লেখ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিদের মধ্যে দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. বিল্লাল হোসাইন, আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদার।
প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মুযাম্মেল হুসাইন, মাদ্রাসার পক্ষ থেকে বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. মিজানুর রহমান আশ্রাফী, প্রধান শিক্ষকদের মধ্যে হাটিলা টঙ্গিরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন সরদার প্রমুখ।
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
.
Views: 5

























