ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজাম্মেলের মনোনয়নপত্র সংগ্রহ

মোঃ আনিছুর রহমান সুজনঃ আগামী ১২ ফেব্রুয়ারি’২৬ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএরপি থেকে মনোনয়ন প্রত্যাশি হাজী মোজাম্মেল মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

বৃহষ্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার হাত থেকে তাঁর পক্ষে তার সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, মোশারেফ হোসেন, মিজানুর রহমান, বিল্লাল হোসেন, কামাল হোসেন, নজরুল ইসলাম, ফরিদ হোসেন, জাকির হোসেন, মোহাম্মদ হোসেন প্রমুখ।

এসময়ে হাজী মোজাম্মেল উপস্থিত না থাকলেও মুঠো ফোনে বলেন, আমি মনোনয়ন পেলে ফরিদগঞ্জে কোন গ্রুপিং থাকবে না। সবাই স্বতঃস্ফূর্তভাবে ধানের শীর্ষে নির্বাচন করবে। আমাকে মনোনয়ন দিলে এই আসনে বিপুল ভোটে নির্বাচিত করবে। উপজেলা পরিষদের যেমন ভোটের জোয়ার বয়ে ছিল তেমনই হবে ইনশাআল্লাহ।

এবার মানুষের আস্থা ও নির্ভরতার প্রতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে আমি নিজে মনোনয়ন প্রত্যাশি। প্রাথমিক ভাবে একজনকে দিলেও আমি বিশ্বাস করি চুড়ান্ত মনোনয়ন দেয়ার সময়ে বিগত সময়ের দলীয় কর্মকাণ্ড পর্যালোচনা করে দল আমাকে মনোনয়ন প্রদান করবেন। সেই হিসেবে আমি মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন