ফরিদগঞ্জ পৌরবাসী সর্বসময়েই বিএনপি তথা ধানের শীষের প্রতি সমর্থন দিয়েছে : লায়ন মো. হারুনুর রশিদ

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আমি রাজনীতি করতে এসেছি মানুষের সেবা করার জন্য। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে বিজয়ী হওয়ার পর, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের সেবা করার জন্য। আমি কোন সরকারি অর্থ আত্মসাৎ করেছি, জনগণের সাথে প্রতারণা করেছি, এমন কোন প্রমাণ কারো কাছে নেই। আমি আমার নিজের জমি বিক্রি করে রাজনীতি করছি মানুষের সেবা করছি। ইতিপূর্বে আমার নামে দুইবার দুদুকে অভিযোগ করা হলেও কোন বারই দুদক কোন কিছু খুঁজে পায়নি।

ফরিদগঞ্জ পৌরবাসী সর্বসময়েই বিএনপি তথা ধানের শীষের প্রতি সমর্থন দিয়েছেন। আজকের এই উঠোন বৈঠকটি এখন জনসভায় পরিনত করে তার প্রমান দিয়েছেন । একটি কথা মনে রাখবেন বিএনপি এবং ধানের শীষের বিজয় মানে আপনাদের বিজয়। তারেক রহমানের বিজয়। বেগম খালেদা জিয়ার বিজয় এবং সর্বোপরি শহীদ প্রেসিডেন্ট জিয়ার বিজয়। কারো প্ররোচনায় পড়বেন না। তারা মুখে এক অন্তরে আরেক। বিএনপির নাম বিক্রি করবে, আবার বিএনপির বিরুদ্ধাচারণ করবে। এধরনের লোককে চিহ্নিত করে রাখবেন।

সোমবার (২৪ নভেম্বর২০২৫) বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।
তিনি বলেন, ধানের শীষ নিয়ে হতাশার কিছু নেই। ফরিদগঞ্জে অতীতের ন্যায় এবারো ফরিদগঞ্জে ধানের শীষের জোয়ার উঠেছে। গত ১৭ বছর ধরে আমাদের মা-বোনেরাসহ সকলে তাদের পছন্দের প্রতিক ধানের শীষে ভোট দিতে পারেন নি। তাই আগামী ফেব্রæয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ধানের শীষে ভোট দিয়ে এর দু:খ দূর করবেন।

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানীর সভাপতিত্বে ও পৌর যুব দলের সাবেক যুগ্ম আহŸায়ক পেয়ার আহাম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক টুটুল পাটোয়ারী,সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ইকবাল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহŸায়ক সেলিম রাঢ়ী,সাবেক যুগ্ম আহŸায়ক হারুন পাঠান, পৌর যুব দলের সাবেক যুগ্ম আহŸায়ক শাওন পাঠান, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল কাশেম প্রমুখ।

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন