হাজীগঞ্জে এম বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল হজ্ব প্রশিক্ষণ

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জে এম বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২৯ এপ্রিল মঙ্গলবার বাদ জোহর হাজীগঞ্জ খাওয়া-দাওয়া হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট এর দ্বিতীয় তলায় এম বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠানে হাজীগঞ্জ ভাই ভাই কমপ্লেক্স হোটেল পট্রিতে অবস্থিত এম বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও আলহাজ্ব মোহাম্মদ বিল্লাল সরদারের সঞ্চালনায় হজ্ব প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে নিবন্ধিত হাজীদের হজ প্রশিক্ষণ প্রদান করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুর রউফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডা: মমিনুল হক পাটোয়ারী, অধ্যাপক সেলিম মিয়া, ডা: তাজুল ইসলাম, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ দেলোয়ার হোসেন, স্বাগত বক্তব্য দেন এম বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন ইসলামিয়া হোমিও হলের প্রফেসর ডা: মো: একরামুল হক পাটোয়ারী, হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বর্তমান ২০২৫ সালে এম বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল ট্রাভেলসের মাধ্যমে হজ করতে যাচ্ছেন ২৭ জন নারী ও পুরুষ হজ্ব যাত্রী।
প্রকাশ : মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















