দেশজুড়ে বৃষ্টি থাকবে ৩ দিন

নিউজ ডেস্ক : সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিপাত আরও তিনদিন অব্যাহত থাকতে পারে। এর মাঝে দেশের কোথাও বৃষ্টি কমতে পারে কোথাও আবার বাড়তে পারে। এ সময় সারাদেশে গরম কম থাকতে পারে।

শনিবার (২৬ জুলাই) সকালে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে মাসের বাকি দিনগুলোতেও বৃষ্টি হবে। ঢাকায় গতকালের চেয়ে আজ বৃষ্টি কম হবে। ৩০ জুলাই দেশের উপকূলে বৃষ্টি কমে আসতে পারে।
শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। এ সময় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।
শনিবার, ২৬ জুলাই ২০২৫ খ্রি. ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শনিবার, ২৬ জুলাই ২০২৫ খ্রি. ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
![]()

















