ভালো নেই হাজীগঞ্জের কলেজ পাড়ার বাসিন্দারা: একটুখানি বৃষ্টি হলে জলাবদ্ধতা

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় অবস্থিত হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজ এর দ্বিতীয় গেট সম্মুখের কলেজপাড়া এলাকার মানুষ একটুখানি বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে স্কুল কলেজ মাদ্রাসা ও হাট বাজারে যাওয়া আসায় ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়।

কলেজপাড়া ঘুরে দেখা যায়, হাজীগঞ্জের জন গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে অন্যতম এলাকা হলো হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজ এর সম্মুখে কলেজ পাড়া এই পাড়াতে রয়েছে বহু তল ভবনের মধ্যে বন্ধু টাওয়ার, সাইমুন টাওয়ার, স্বপ্ন সারথিসহ আরো কয়েকটি বহুতল ভবনসহ ছোটখাটো অনেক ভবন রয়েছে।

হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজসহ হযরত আবু বকর সিদ্দিক (রা:) একাডেমি এই প্রতিষ্ঠান দুটিতে হাজার হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে অথচ জন গুরুত্বপূর্ণ এই এলাকাতে একটুখানি বৃষ্টি হলে জলাবদ্ধতার কারণে ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও কলেজ পাড়ার মানুষ চরম ভোগান্তিতে পড়তে হয়। রিক্সা অটো ভ্যান ও যাতায়াতের গুরুত্বপূর্ণ যানবাহন কে দিতে হয় দ্বিগুণ ভাড়া। তারপরও তাঁরা জলাবদ্ধ জায়গায় গাড়ি চালাতে নারাজ।

কলেজপাড়ায় বসবাসরত হেকিম মোহাম্মদ মোরশেদ আলমসহ কয়েকজন বলেন, জালা বাধ্যতার কারণে আমরা দৈনন্দিন ভোগান্তিতে পড়তে হয়। পৌর এলাকার যদি এমন বেহাল অবস্থা হয় তাহলে কিভাবে মানুষ চলাফেরা করবে। প্রধান সড়ক এর চেয়ে অনেক গুণ নিচু সড়ক কলেজপাড়ার রাস্তা। ড্রেনের বেহাল দশা। পানি নিষ্কাশন ব্যবস্থা নেই। ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার করার কোন নাম গন্ধ নেই।

ভাড়াটিয়া বাসিন্দা মো: মামুন হোসেন বলেন, হাজীগঞ্জ পৌরসভার অন্যান্য ওয়ার্ডগুলোতে ড্রেনেজ লাইন ও রাস্তার কাজ হলেও এই কলেজপাড়ার রাস্তার কাজ ও ড্রেনের কাজ না হওয়ার কারণে পানি ও জলাবদ্ধতা একের পর এক সৃষ্টি হয়ে আসছে। মানুষের দুর্ভোগ যেন ক্রমে বাড়ছে। পৌর কর্তৃপক্ষ ও সুইপারকে ড্রেন ও জলাবদ্ধতার কথা জানালে তাঁরা লোক দেখানো কাজ করার কারণে মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।

এ ব্যাপারে হাজীগঞ্জ পৌরসভার ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুব আলম বলেন, আমি সুইপারদের বলে দিচ্ছি ড্রেনের ময়লা আবর্জলা পরিষ্কার করার জন্য। আর স্থানীয় বাসিন্দারা যদি আবেদন করে তাহলে আগামী অর্থবছরে রাস্তাটি মেরামত করার জন্য চেষ্টা করব।

শনিবার, ২৬ জুলাই ২০২৫ খ্রি. ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শনিবার, ২৬ জুলাই ২০২৫ খ্রি. ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Views: 0

শেয়ার করুন