হাজীগঞ্জ পৌর ১০নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মীদের হাতে ট্যাব তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম ভুট্টো ও মো. এমরান হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি মো. বকুল মিয়া, সহ-সভাপতি মো. খোকন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজাদ জমদ্দার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. শাহ আলম, যুববিষয়ক সম্পাদক ইব্রাহিম ছৈয়াল, যুবদল সভাপতি মো. মেহেদী হাসান গাপ্পার, সাংগঠনিক সম্পাদক তারেক কাজী, পৌর ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান সজল ও আরজিন হোসেন ডিনা।
এ সময় ১, ২, ৩, ৫, ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সুপারভাইজার ফয়সাল হোসেন এবং ১০নং ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী ইমরান হোসেন সৈকত উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মো. খোরশেদ আলম ভুট্টো ও মো. এমরান হোসেন বলেন, ফ্যামিলি কার্ডের প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে নির্ভুল ও স্বচ্ছ তথ্য সংগ্রহ জরুরি। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব ছাড়াই দায়িত্বশীলতার সঙ্গে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ জন্য তারা সংশ্লিষ্ট কর্মী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
প্রকাশিত: রোববার, ২২ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 4






















