নায়েরগাঁওয়ে ৮৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোলাম নবী খোকনঃ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নায়ের গাঁও বাজার এলাকা নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে ৮৫০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করছে যৌথ বাহিনী। আজ ১৫ মে ২০২৫ তারিখ ভোর ৫টায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প এবং মতলব দক্ষিণ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

ঐ যৌথ অভিযানে মতলব দক্ষিণ উপজেলার নায়ের গাঁও বাজার এলাকা নাম স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আব্দুল খালেক (৪২) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত ব্যাক্তির কাছ থেকে ৮৫০ পিচ ইয়াবা এবং ৫৬৪৬০/- টাকা উদ্ধার করা হয়। পরবর্তীেতে ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্ধার কৃত দ্রব্য সামগ্রী এবং গ্রেফতার কৃত ব্যাক্তিকে মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রাতভর যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সার্বিক তথ্য নিশ্চিত করেন, চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেপ্টেন্যান্ট জাবিদ হাসান। মাদক মুক্ত চাঁদপুর গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন