ফরিদগঞ্জের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং তবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে ২০২৬) ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিনপির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা যুবদল সদস্য ফজলুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি ও ২০২৬ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো: হারুনুর রশিদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, আব্দুল খালেক পাটোয়ারী, মহাসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সি. যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহমদ, হুমায়ুন কবির কাজী, পৌর বিএনপির মহসিন পাটোয়ারী, হাবিবুর রহমান রুবেল, মহিলা দলের নেত্রী মাহমুদা পারুল, শারমিন করিম, আলেয়া বেগম, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আখতার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল গাজী, পৌর যুব দলের কামরুল হাসান, কৃষক দলের হেলাল হোসেন,উপজেলা ছাত্রদলের মইনুদ্দিন ভূঁইয়া, পৌর ছাত্রদলের আহবায়ক আল-আমিন মোল্লা প্রমৃখ।
আলোচনা ও মিলাদ মাহফিল শেষে তবারুক ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রকাশিত : শনিবার, ৩০ মে ২০২৬ খ্রি.
Views: 1























