ফরিদগঞ্জে ৫২ কেজি গাঁজা উদ্ধার : আটক ১

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জের বড়ো ধরনের মাদকের চালানো আটক করেছে থানা পুলিশ। শনিবার( ২৫ অক্টোবর ২০২৫) উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের খলিলুর রহমানের বাড়ি থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় পুলিশ খলিলুর রহমান(৬০) আটক করলেও বাকি দুজন পালিয়ে যায়।

স্থানীয় লোকজন জানায়, শনিবার সকালে খলিলুর রহমানের বাড়িতে বিপুল পরিমাণ মাদকের রয়েছে,এমন সংবাদ স্থানীয় লোকজন ওই বাড়িতে গিয়ে খলিলুর রহমানের গোসলখানাসহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ গাঁজার প্যাকেট দেখতে পায়। পরে তারা থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে ২৬ প্যাকেট গাঁজা যার ওজন ৫২ কেজি উদ্ধার করে।

এ সময় খলিলুর রহমানকে আটক করতে সমর্থ হলেও খলিলুর রহমানের ছেলে আল-আমিন(৩০) ও একই গ্রামে রুবেল (৩০) নামে অপর দুজন পালিয়ে যায়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম।

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Views: 0

শেয়ার করুন