মতলব উত্তরে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের রসুলপুর সনাতেরকান্দি গ্রামে শাহিনুর বেগম (৪৫) নামের এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটে গত বুধবার (১৪ মে ২০২৫) সকাল ৯টার দিকে। পরিবারের অগোচরে কীটনাশক পান করলে ভিকটিম বমি শুরু করেন। স্বামী নুরু মিয়া তাঁকে তাৎক্ষণিকভাবে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়। পরদিন ১৫ মে রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনুর বেগম কয়েক বছর আগে গাজীপুরে কর্মরত অবস্থায় সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পান। এরপর থেকে তিনি তীব্র মাথা ব্যথায় ভুগছিলেন এবং মানসিকভাবে অস্থির ছিলেন।

মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

শুক্রবার, ১৬ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন