মতলব উত্তরে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি

সফিকুল ইসলাম রানা :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ও সুলতানাবাদ ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম ও সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রচার ও ভিডিও প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা সমন্বয়কারী আবদুল মালেক।

কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন জনসমাগমপূর্ণ এলাকায় মাইকিংয়ের মাধ্যমে গ্রাম আদালতের উদ্দেশ্য, সুবিধা, মামলা দায়েরের পদ্ধতি, বিচার কার্যক্রম এবং স্বল্প সময়ে ও কম খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। এতে স্থানীয় জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পায়।

সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এখলাছপুর বাজার ও তর্কি বাজারে গ্রাম আদালত বিষয়ক মাল্টিমিডিয়া ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। ভিডিও প্রদর্শনীতে নাট্যরূপের মাধ্যমে গ্রাম আদালতের মামলা গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির ধাপসমূহ বাস্তবধর্মীভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি পারিবারিক ও সামাজিক ছোটখাটো বিরোধ কীভাবে আইনানুগ ও শান্তিপূর্ণভাবে গ্রাম আদালতের মাধ্যমে সমাধান করা সম্ভব, তা তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত ব্যক্তিরা গ্রাম আদালতের গুরুত্ব, কার্যকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন বলে জানান আয়োজকরা।

ভিডিও প্রদর্শনী শেষে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় গ্রাম আদালত আইন, গঠন কাঠামো, এখতিয়ার, মামলা দায়েরের পদ্ধতি ও সেবা গ্রহণ প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করা হয়। সঠিক উত্তরদাতা ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা গ্রহণে আরও উৎসাহিত হবে।

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 4

শেয়ার করুন